পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মধ্যে ছিল, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নাহিদা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবার দেখলেন সাবেক নারী কাউন্সিলর
প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবার দেখলেন  সাবেক নারী কাউন্সিলর

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবারের মতো দেখলেন কক্সবাজার পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি। বুধবার (১৩ Read more

মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে।রোববার (১১ Read more

কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট
বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর Read more

১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে
১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানের বই বিক্রি করা হয়েছে ভাঙারি দোকানে। তাও আবার দুয়েক কেজি না, ১৫০ কেজিরও বেশি! Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন