জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সকালে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ Read more

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইরাইডার্স। তবে ভারতের Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’
সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এতে ৯৯ রানের হার দেখতে হয়েছে মেহেদী হাসান Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন