রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী এ উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি।দিবসের প্রথম প্রহরে সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, দেশপ্রেম ও দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা দিবসের তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

‘সাকিব ফিরবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত’
‘সাকিব ফিরবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত’

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক এমপি-মন্ত্রী, নেতাকর্মী এবং শুভাকাঙ্খিরা বিপাকে পড়ে যান। এদের বেশিরভাগই মামলায় জড়িয়ে Read more

বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

লিবিয়া প্রবাসীর কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে মাদারীপুরের এক নারীর Read more

উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান
উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

কাশ্মিরের পেহেলগামে হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।সোমবার (গ৫ মে) পাকিস্তানের সামরিক Read more

ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু
ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন