সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে সাবেক ওই সেনা কর্মকর্তাকে মিন্টুরোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আমরা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে আমরা উনার সঙ্গে কথা বলব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।আটক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে।এর আগে গত বছরের ২২ মে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি. এম. জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী
কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে Read more

বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার
বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়া জাতের চুরি হওয়া ১৪টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে Read more

রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন