বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার কেরানীহাটে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।এ তথ্য নিশ্চিত করেছেন যুবদলের নেতা মোহাম্মদ সোলাইমান বাবুল। তিনি জানান, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কেরানীহাট এলাকায় গায়েবানা জানাজা আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।একই সময়ে রাজধানী ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূল জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে বলে জানানো হয়।এই সিদ্ধান্তগুলো জানানো হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরের পর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় অকটেনের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, ভোগান্তিতে চালকরা
সাতকানিয়ায় অকটেনের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, ভোগান্তিতে চালকরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় Read more

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (২৯ Read more

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বীর উত্তম' এর ৪৪তম শাহাদত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার Read more

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন