জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীর জন্য বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।মঙ্গলবার Read more

আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ
আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক Read more

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে Read more

সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানি‌য়ে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।বৃহস্প‌তিবার Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন
রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন