সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে না তেল।সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড (টোকেন) ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না।এছাড়া মোটরসাইকেলে তেল নেওয়ার সময় চালককে বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন। একই সঙ্গে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।জ্বালানি তেল নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে জেলা প্রশাসন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা
আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে দাম কমতে শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব Read more

হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল
হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিমতীরে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত শনিবার (৩১ মে) জেনিনের বিভিন্ন জায়গায় রেইড দেয় ইসরায়েলি সেনারা। Read more

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় Read more

ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে
ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিসর। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের Read more

দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে জোড়া সেতু এখন দুর্ঘটনার ফাঁদ
দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে জোড়া সেতু এখন দুর্ঘটনার ফাঁদ

জোড়া সেতুতে দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের ডাড়া নদীর অংশটুকু। ডাড়া নদীর উপর নির্মিত পুরনো সেতুটি জরাজীর্ণ হওয়ায় Read more

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রে হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন