মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। আগামী রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে এ বন্দরে।বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন বলেন,  বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। শনিবারও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে শনিবার দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, স্বাধীনতা দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে Read more

কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার
কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

সিরাজগঞ্জের কাজীপুরে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় Read more

আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার

দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের Read more

দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৮ Read more

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে শুরুটা ভালো হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন