মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আগলামন উল্টে নাহিদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।বুধবার (১৮ জুন) বিকাল ৩ টায় গাংনী-সাহারবাটি সড়কের ইবাদত খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন রায়পুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামের বাবলু মিয়ার ছেলে। আহতরা হলেন এই গ্রামের আগলামন চালক সামিউল্লাহ ও আজমাইন।নিহত নাহিদ হোসেনের বন্ধু আজমাইন জানায়, তারা তিনজন সাহারবাটি গ্রামে মাছ রাখার ড্রাম ও অক্সিজেন নিতে গিয়েছিলেন। ফেরার পথে আগলামন উল্টে তারা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমেরি খাইরুন নাহার জানান, নাহিদকে হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড
মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। Read more

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে Read more

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন