যশোরের বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আপন হোসেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে এবং মিলন হোসেন একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই যুবক মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।অকালে দুই যুবকের এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (০৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী Read more

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে
কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে

এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় Read more

মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ
মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন Read more

রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন