অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। 

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।সব সংসদ সদস্যের কাছে অধ্যাদেশের কপি পাঠানো হয়েছে, যাচাই-বাছাইয়ে সময় লাগবে না বলেও মনে করেন তিনি। মঙ্গলবার প্রথম বৈঠকে প্রায় অর্ধেকের মতো অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। সংসদে দেয়া নির্দেশনা অনুযায়ী, ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার কথা।ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়।বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। কমিটির সদস্যরা হলেন, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন, জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, নাটোর-১ আসনের ফারজানা শারমীন পুতুল, রাজশাহী-১ আসনের মো. মুজিবুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খান এবং সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম।সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। এ কারণেই এগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১২ মার্চ। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনসহ একাধিক কার্যসূচি ছিল। এইচএ    

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

নিজ দল থেকে পদত্যাগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।রবিবার (০১ জুন) রাত ৮টায় Read more

রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন

আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি স্পোর্টসশ্রীলঙ্কা-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসকিংস্টন টেস্ট-৪র্থ দিনওয়েস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন