লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ছয়জনের মৃত্যু হয়। একই সময়ে অন্য একটি শহরে আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর এএফপি’র।জানা গেছে, তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল তাদের সামরিক অভিযান জোরদার করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর পর লেবানন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে।লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আদলুন শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত হন। এছাড়া মিহ মিহ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলায় আরও দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।এর আগে এনএনএ জানিয়েছিল, দক্ষিণ লেবাননের হাব্বুশ শহরে আরেকটি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা আগে বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল, যেগুলো হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে জানান, বৈরুতের উপশহরজুড়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হচ্ছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ত্যাগের আহ্বানও জানান তিনি।ইসরাইল জানায়, তারা সীমান্ত এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

‘আমরা সব কিছুই অনেক মজা করে শুট করেছি’
‘আমরা সব কিছুই অনেক মজা করে শুট করেছি’

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও Read more

মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন