কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ইটভাটার শ্রমিক রফিকুল ইসলাম।জানা গেছে, ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার রাতে হঠাৎ তার বাড়ির রান্না ঘরে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পাশেই গোয়ালঘরসহ সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়াল ঘরে থাকা চারটি গরু, রান্নাঘর, তিনটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, ২০ মন ধান, ৪ মন সরিষা, ৩ মন আলু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত শ্রমিকের স্ত্রী আজিতা বেগম বলেন, আমরা শেষ। কষ্টে অর্জিত গড়া সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম।এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ
১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৬ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বেস্ট লাইফ Read more

‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’
‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে দ্বিমত বিএনপি'র, দুই জিপিএ ৫ পেয়েও ফেল সোয়া লাখ, Read more

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  
বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন