সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জমানো টাকায় ৫০টি দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদের আগের রাতে (শুক্রবার) বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীরা এসব সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী, বন্যাকান্দি, দমদমা, কালিগঞ্জ, রাঘববাড়ীয়া, সদাই ও রামকান্তপুর গ্রামের ৬০ জন শিক্ষার্থী নিজের পড়ালেখার খরচ থেকে বাচানো অর্থ দিয়ে এসব সামগ্রী কিনে তা বিতরণ করেন।প্রতিবছর ঈদুল ফিতরের সময় এই শিক্ষার্থীরা অভাবী ও অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করে থাকেন। তারা সবাই স্থানীয় বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের (এসএসসি) ছাত্র। বর্তমানে তারা বিভিন্ন কলেজে অধ্যয়নরত।উদ্যোক্তাদের মধ্যে রাকিবুল হাসান, রাসেল রানা ও সাইদুল হোসেন জানান, ৫ বছর ধরে তারা এই কাজ করে আসছেন। প্রতিবছর ঈদের অন্তত ৪ মাস আগে থেকে তারা তাদের পড়ালেখার জন্য অভিভাবকদের দেওয়া অর্থ থেকে কিছু কিছু করে বাঁচিয়ে সংরক্ষণ করে থাকেন। পরে ঈদের কয়েকদিন আগে সবাই বসে তাদের সংগৃহীত অর্থের হিসাব করে ঈদ সামগ্রী কেনার পরিকল্পনা করেন।সরকারি আকবর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল আলীম বলেন, ‘আমরা নিজেরা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সঙ্গতি কম। তারপরও সাধ্য অনুযায়ী আমরা টাকা দেই।’তিনি বলেন, ‘সমাজে অনেক অস্বচ্ছল পরিবার রয়েছে যারা প্রকাশ্যে হাত বাড়িয়ে অন্যের দান গ্রহণ করতে লজ্জা বোধ করেন, অথচ তাদের প্রয়োজন রয়েছে। এই বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আমাদের দলের শিক্ষার্থীরা ঈদ সামগ্রী কিনে ঈদের আগের রাতে সবার অলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রদান করে থাকেন। এ বছর আমাদের প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, লাচ্ছা, চিনি, গুঁড়া দুধ, পোলাওয়ের চাল, কিসমিস ও গরম মসলা। আগামীতেও এই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।’এ ব্যাপারে বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন জানান, তার স্কুলের ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা গরীব দুস্থ মানুষের মাঝে প্রতিবছর ঈদ সামগ্রী প্রদান করে আসছেন। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন কাল
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন কাল

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার যুক্তরেষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হতে যাচ্ছে। ইতোমধ্যেই সব প্রস্তুতি Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন