ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানি মোহাম্মদ বাঘের জোলঘাদর।বাঘের জোলঘাদর বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলিতে শীর্ষপর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন।ইরান-ইরাক যুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ডিভিশন পরিচালনা করার পর তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দিসহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকন্ড-ইন-কমান্ড হয়ে ওঠেন বাঘের জোলঘাদর।সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে।পর্যবেক্ষকেরা মনে করেন, চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে বাঘের জোলঘাদর নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থা অর্জন করেছিলেন।বাঘের জোলঘাদরের মতো দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান এই বার্তা দিল যে, তেহরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে চায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা
জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোঃ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিক্ষোভ Read more

হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি Read more

আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি
আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি

গোলের ক্ষুধায় দাপুটে শুরু করল আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেল তারা; কিন্তু পারল না কাজে লাগাতে। এরপরই পাল্টা আঘাত হানল Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান
কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে টালমাটাল অবস্থায় পাঠদান চলছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম অনুযায়ী সাতজন শিক্ষক থাকার কথা Read more

আটকে আছে সেতু, স্থবির এলজিইডি
আটকে আছে সেতু, স্থবির এলজিইডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ধীরগতিতে। শুরু হয়েছে দেড় বছর আগে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন