স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।বিরোধীদলীয় নেতা বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি।’তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি লাভ করেছে। দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, এমন পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা ভোগ করবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’জামায়াত আমির বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অবিলম্বে সরকারকে জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।”তিনি বলেন, ‘আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা আরও স্মরণ করছি ২০২৪-এর জুলাইয়ের গণআন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। আমরা সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’তিনি আরও বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ-বিগ্রহ চলমান। সারা দুনিয়া একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মানবতা আজ হুমকির সম্মুখীন। এহেন সংকটময় মুহূর্তে আমি মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। একই সঙ্গে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?
বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?

বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু দু’জন মানুষের ভালোবাসার সম্পর্ককে বৈধ রূপ দেয় না, বরং অনেক সময় খুলে Read more

রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য
রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর Read more

ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ

ঈদুল আজহার টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’
‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Read more

এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন
এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন