স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি।’তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি লাভ করেছে। দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, এমন পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা ভোগ করবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। Read more

কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো

গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর Read more

টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে Read more

তেঁতুলিয়ায় শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিহত মোটরসাইকেল আরোহী
তেঁতুলিয়ায় শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিহত মোটরসাইকেল আরোহী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় Read more

১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

মানিকগঞ্জে দুই ঘন্টার ব্যবধানে ২টি ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে দুই ঘন্টার ব্যবধানে ২টি ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছেবৃহস্পতিবার(১১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন