মাদারীপুরের কালকিনি উপজেলায় অটোরিকশা উল্টে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে একই পরিবারের বাবা মা মেয়ে অটোতে ছিল। এতে বাবা নিহত হয়।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার বাস গাড়ি ইউনিয়নের  নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার বাশগাড়ী ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাশগাড়ীর উদ্দেশ্যে আসার পথে নীলমনি ব্রীজ পার হওয়ার সময় অটোরিকশার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়াসহ ৬ জন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আজগর আলী জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চান মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। Read more

জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প
জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে ফিলিপাইন জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এর ফলে দেশটির তিন Read more

শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে
শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে

'মঙ্গল শোভাযাত্রার' নাম বদলে করা হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। তবে এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও বিতর্ক জোরদার হয়েছে। সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন