পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও দেশজুড়ে বিদ্যমান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখনও গ্রামে অবস্থান করছেন, ফেরেননি কর্মস্থলে। তবে রাষ্ট্রের শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগত অবকাশের চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। সেই ধারাবাহিকতায় ঈদের ছুটি শেষ হতেই পূর্ণ উদ্যমে কাজে ফিরেছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রথম কার্যদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা দাপ্তরিক কাজ ও উচ্চপর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরতিহীনভাবে দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন শেষে রাত ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন। দীর্ঘ এই কর্মব্যস্ত সময়জুড়ে দেশের অর্থনীতি, জনশক্তি এবং নাগরিক সুবিধার মতো স্পর্শকাতর বিষয়গুলো ছিল তার আলোচনার কেন্দ্রবিন্দুতে।অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। এরপর দুপুরে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’
‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’

সরকারের মধ্যে একাধিক "ভরকেন্দ্র" থাকার কারণে অনেক সময় শক্ত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর করা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে Read more

চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা
চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁই'কে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন