কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সর্দার পাড়ার মৃত আবুল কাসেম এর মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা যায়।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারস্হ গাউসিয়া জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে। স্থানীয় মকবুল আলী জানান, মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে চকরিয়া থানাকে জানালে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীর লাশ উদ্ধার করলে দেখা যায় লাশটি আমাদের বাজারে দীর্ঘদিন থেকে অবস্থান করা মরিয়ম বেগম (সোফাইদা পাগলী)’র মেয়ে শাহেনা। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।চকরিয়া থানার উপ-পরিদর্শক  (এসআই) সুজন বড়ুয়া বলেন,নারীর লাশ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ হেফাজতে নেন। তার নাম শাহেনা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।দীর্ঘ প্রতীক্ষার পর মৃত শাহেনা বেগম এর মাতা মরিয়ম বেগমসহ পরিবারের লোকজন বদরখালী গাউসিয়া জামে মসজিদের পুকুর পাড়ে এসে মেয়ের লাশ গ্রহণ করেন দুপুর ১.৪০ দিকে।চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,ওই নারীর মাতাসহ পরিবারের লোকজন লাশটি শাহেনা বেগম এর বলে শনাক্ত করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনস বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে Read more

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন