স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো কম ভাড়া নেয়া হচ্ছে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নৌ প্রতিমন্ত্রী বলেন লঞ্চের যে ১০ ভাগ ভাড়া কমানোর কথা সেই চার্ট লঞ্চে টানানো আছে কিনা সেটি দেখেছি। লঞ্চে ডেকে ও কেবিনে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না।তিনি বলেন, আমাদের সামর্থের সিমাবদ্ধতা আছে কিন্তু যতটুকু সামর্থ আছে পুরোটা উজার করে দিয়ে আমরা সৎ ভাবে কাজ করছি কিনা সেটি দেখবেন।লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধে বিআইডব্লিউটি এর কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কোন জাহাজে যদি ডেকে যাত্রী নেয় হয় বা কাউকে টানাহেচড়া করার অভিযোগ পেলে জাহাজ মালিক ও কতৃপক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি। লঞ্চের টার্মিনাল সমস্যার বিষয়ে তিনি বলেন, লঞ্চের পেছনে কোন লঞ্চ যাতে না ভেরে সে বিষয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। লঞ্চঘাটগুলোতে ঈদ যাত্রায় অনাকাঙ্খিত লোক দেখা যাচ্ছেনা, নৌকা থেকে লঞ্চে ওঠার যে প্রবনতা সেটিকে আমরা নিরুসাহিত করার চেষ্টা করছি। এসময় তিনি যাত্রীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ো খোঁজ খবর নেন। পরিদর্শন কালে বরিশালের জেলা প্রশাসক, বিআইডব্লিউটি এর কর্মকর্তা সহ অনান্যরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে শর্তে জামিন পেলেন গায়ক নোবেল
যে শর্তে জামিন পেলেন গায়ক নোবেল

ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) ভোরে  মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় Read more

কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

রাশিয়ার সেনাবাহিনী পুরোপুরি কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর Read more

একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ
একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

তেলের বাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় শুক্রবার (১৩ জুন) Read more

বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার(২৩ মার্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন