অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজমঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।তিনি বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সব পরিবর্তনের বিষয় নিয়েও আমরা আলোচনা করব। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা Read more

সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং
সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল ও ঘরবাড়ির পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গত শুক্রবার রাতে একটি বন্য হাতির মৃত্যু হয়। শনিবার উদ্ধার Read more

‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?
‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল Read more

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই
গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল আটটি বসতঘর। পুড়ে যাওয়া ৮টি ঘর স্যুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডে জড়িত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন