প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে।বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আলোচনা হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ-এর ঋণের কিস্তি ও শর্ত ইস্যু নিয়েও।এসময় আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া Read more

পাবনায় ত্রিপল মার্ডারের ঘটনায় পালিত ছেলের ফাঁসির আদেশ
পাবনায় ত্রিপল মার্ডারের ঘটনায় পালিত ছেলের ফাঁসির আদেশ

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও দত্তক নেওয়া মেয়ে সানজিদা (১২) হত্যা মামলায় Read more

কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম
কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন
‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

রাজশাহীর বাঘা, পাবনার বেড়া, আমিনপুর ও ঈশ্বরদী এবং নাটোরের লালপুরে পদ্মার চরে পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৫৮ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন