বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাই‌নের স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।দূতাবা‌সের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইন আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে। পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে আগ্রহী তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ফ্লাইটের যাত্রী সম্পূর্ণ হওয়ার পর, পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া Read more

মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল
মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা Read more

হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Read more

ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ
ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক Read more

ট্রাম্পকে ‘বহিষ্কার’ করল ইরান
ট্রাম্পকে ‘বহিষ্কার’ করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে Read more

তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা
তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা

ভোরের কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশার আবরণে শনিবার (১০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকালে শীতের দাপট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন