কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রূপণ দে হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোফাজ্জল হোসেন নামে আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলেও দাবি করা হয়। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, হামলার কোনো তথ্য তাদের কাছে নেই।ঘটনার প্রকৃত কারণ জানতে অনুসন্ধানে জানা যায়, ওই দিন হারবাং স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন এএসআই রূপণ দে ও এসআই মোফাজ্জল হোসেন। তাদের সঙ্গে কয়েকজন কনস্টেবলও ছিলেন। অভিযানের একপর্যায়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করা হয়।ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, আটকের পর স্টেশন এলাকায় আসামি জুনায়েদের পরনের বেল্ট ধরে রাখেন এএসআই রূপণ দে। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ঘটনাস্থলে কোনো ধরনের হামলার ঘটনা তিনি দেখেননি। তবে এর আগে অন্য কোথাও কোনো কিছু ঘটেছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। প্রত্যক্ষদর্শীর এই বর্ণনার সঙ্গে পুলিশের বক্তব্যেরও মিল পাওয়া গেছে। ওসি মনির হোসেন জানান, স্টেশনে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রূপণ দে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিনহাজুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?

যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। মাদুরো ও Read more

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া

আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত Read more

উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন