জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা নামাজের পর দাফন সম্পন্ন হয়।হতাহতের প্রকৃত ঘটনা উৎঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।দুর্ঘটনায় নিহতের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন।এছাড়াও সেতু ভেঙে পড়ার প্রকৃত ঘটনা উৎঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তার কথা জানিয়েছেন ডিসি।গত শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতু উল্টে মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেওয়ানগঞ্জের ওইসব গ্রামের মানুষের মধ্যে এখনও চলছে মাতম। অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ সেতুটি ভেঙে উল্টে যায় ব্রহ্মপুত্র নদে। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৫ শিশু নিখোঁজ হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা শনিবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও
বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন দেখতে হবে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগির যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। Read more

শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক
শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক

বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষা অফিসে ১৯ বছরে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পদে দারোয়ান Read more

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে
কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে

এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন