যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘চুক্তি হতে হলে কোনো যুদ্ধ থাকা চলবে না এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এই শর্তেই তারা রাজি হচ্ছে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’এর আগে, গত শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যম ট্রুথে বলেন হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। আলটিমেটামেটামের সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আগামী পাঁচদিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটি অনেকটা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের ১০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা চায়নি সেটি ধ্বংস হোক, তাই আমাদের ফোন করেছে, আমি করিনি। তারা এখন একটি চুক্তিতে আসতে চায়।’প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেন, ইরানের চারটি বড় বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগমুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই আলোচনায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত রয়েছেন।বক্তব্যের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে অস্পষ্ট মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির সঙ্গে কথা হয়েছে; তবে কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়নি। আমরা জানিও না তিনি (সর্বোচ্চ নেতা) আদৌ বেঁচে আছেন কিনা।’ট্রাম্প আরও জানান, এই আলোচনায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ; যেমন ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই আবার টেলিফোনে বিস্তারিত আলোচনা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় Read more

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই
টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে Read more

২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৬ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ Read more

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ
কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিরুদ্ধে।রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শৌলমারী Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন