চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান (৪২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হন এবং তার পিতা রশিদ আহমদকেও মারধর করে আহত করা হয়েছে।রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে অবস্থিত তাদের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতের দিকে চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ ঘরে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা আছিয়া বেগমকেও লক্ষ্য করে গুলি করা হয়, এতে তিনি দুই পায়ে গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তার পিতা রশিদ আহমদকে মারধর করে আহত করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে প্রকৌশলী ওসমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার মা আছিয়া বেগমও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।প্রকৌশলী ওসমান সরফভাটা ইউনিয়নের পরিচিত রাজনৈতিক ব্যক্তি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকায় তার সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর সরফভাটা ইউনিয়নসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, “প্রকৌশলী ওসমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‌্যাবের পৃথক টিম মোতায়েনের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পূর্ব শত্রুতা বা রাজনৈতিক বিরোধের জের বলে সন্দেহ করছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ Read more

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের
নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের

ঈদ মানেই যেন নতুন পোশাকের আনন্দ। সারা বছর না হলেও ঈদে সবাই চায় নতুন জামা-জুতা। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন