রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় জিহাদকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।১৭ বছর বয়সী ফারহান রহমান জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট। তার বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায়। পরিবারটি লালবাগ এলাকায় ওই ভাড়া বাসায় থাকে।জিহাদের বড় ভাই ফাহিম রহমান রুদ্র বলেন, ‘জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, একই স্কুলে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা এক সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাসায় ফিরে সন্ধ্যায় মোবাইলে কথা বলছিল জিহাদ। এর মধ্যে ঝগড়াঝাঁটি করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখা যায়- জিহাদ ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে।’তিনি আরও বলেন, জিহাদকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনরা আত্মহত্যার কথা বলেছেন। বিষয়টি যাচাই করার পাশাপাশি আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। Read more

মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের
মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ Read more

মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক Read more

হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

নাটোরের বড়াইগ্রামে হিন্দু নারীর বেশ ধরে কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে Read more

বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ
বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে এবার সূর্যমুখী চাষ যেন হয়ে উঠেছে আলোচিত সাফল্যের গল্প। চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন