দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, তবে চাহিদার চেয়ে সরবরাহ কম। প্রাপ্তি সাপেক্ষে দেওয়া হচ্ছে গ্রাহকদের।সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির এ তথ্য জানান।সাজ্জাদুল কবির বলেন, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ রয়েছে। এতে পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না। ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছেন না পেট্রোল পাম্পের মালিকরা। যার ফলে পাম্পে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।এর আগে রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা।সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও একই পরিমাণ অকটেন মজুত ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় ৮ হাজার লিটার জ্বালানি। স্বাভাবিক হিসেবে এই মজুত কয়েক দিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়।এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে মব সৃষ্টি করে পেট্রোল পাম্প খুলিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে জ্বালানি সরবরাহ চলাকালীন লাঠিসোঁটা নিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। এমন ঘটনা সব পেট্রোল পাম্প মালিকদের ভাগ্যেই ঘটতে চলেছে। এখানে ন্যূনতম নিরাপত্তা নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ জুলাই: নামাজের সময়সূচি
১৫ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা
মারা গেলেন নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা

বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নোবেলজয়ী পেরুভিয়ান লেখক মারিও বার্গাস ইয়োসা আর নেই। ৮৯ বছর বয়সে পেরুর লিমায় পরিবার-পরিজনের কাছে শেষ Read more

ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’
ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই Read more

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন Read more

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন