ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ সড়ক, পাহাড় আর ঝাউবনের মিতালীতে ঘেরা এই জনপদে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল বয়সের মানুষ মেতে উঠেছেন ঈদের আমেজে। তবে বিশ্বের অন্যতম দীর্ঘ এই সৈকতে পর্যটন সুবিধাদি ও নিরাপত্তার চরম ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আগত দর্শনার্থীরা।রবিবার (২২ মার্চ) বিকেলে টেকনাফ সৈকতে গিয়ে দেখা যায়, স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটক সমুদ্রের বালিয়াড়িতে ঘুরে বেড়াচ্ছেন। সৈকত উপকূলের ঝালমুড়ি বিক্রেতা রশিদ মিয়া জানান, শনিবার ঈদের দিন বিকেল থেকেই নারী-পুরুষ ও শিশুদের ঢল নেমেছে। আজ ঈদের দ্বিতীয় দিনেও পর্যটকদের পদচারণায় মুখর পুরো এলাকা।ঢাকা থেকে আসা শিক্ষার্থী তৌফিক ইলাহী জানান, কক্সবাজার মূল সৈকতে তিল ধারণের জায়গা নেই বলে তাঁরা প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে টেকনাফে ছুটে এসেছেন। তাঁর মতে, টেকনাফ উপকূলের প্রাকৃতিক দৃশ্য প্রাণ জুড়িয়ে দেয়।কেরানীগঞ্জ থেকে আসা সরকারি চাকুরিজীবী আব্দুল বাতেন বলেন, “পাহাড়, ঝাউবন আর স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য অতুলনীয়। কিন্তু এখানে পর্যটকদের বসার বা বিশ্রামের কোনো আধুনিক ব্যবস্থা নেই। পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে পারলে এটি দেশের অন্যতম সেরা পর্যটন স্পট হওয়ার পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।”পর্যটন সম্ভাবনা থাকলেও টেকনাফ সৈকতে নূন্যতম নাগরিক সুবিধার অভাব প্রকট। দর্শনার্থীদের জন্য কোনো লাইফ গার্ডের ব্যবস্থা নেই, ফলে সাগরের পানিতে নামা পর্যটকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া বিশাল এই এলাকায় ট্যুরিস্ট পুলিশের কোনো টহল নজরে আসেনি, যা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।স্থানীয় সচেতন মহলের দাবি, বিশ্বের এই দীর্ঘতম সৈকতকে পর্যটনবান্ধব করতে লাইফ গার্ড নিয়োগ, ট্যুরিস্ট পুলিশ মোতায়েন এবং আকর্ষণীয় বিশ্রামাগার নির্মাণ করা এখন সময়ের দাবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্র জনতা। অনতিবিলম্বে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা Read more

আমরা কখনো হার মানি না : গিল
আমরা কখনো হার মানি না : গিল

মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয়ে ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে ২–২ সমতায় সিরিজ শেষ করেছে ভারত। তীব্র নাটকীয়তায় ঠাসা পাঁচ Read more

দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে Read more

ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন