ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুতে চরম শোকাহত ও স্তব্ধ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এই শোক সইতে না পেরে আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর দুটি আবেগঘন ও ভয়ংকর উপলব্ধির কথা শেয়ার করেছেন তিনি।মাহির এমন পোস্ট দেখে তাঁর সহকর্মী এবং ভক্তদের মাঝেও শোকের আবহ তৈরি হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে দেওয়া প্রথম পোস্টে মাহি জানান যে তাঁর রাইসা আপুর ছোট ভাই ঈদের দিন রাতে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে উল্লেখ করেন যে ছেলেটি কিছুক্ষণ আগেও তাঁর সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিল কিন্তু মুহূর্তের ব্যবধানে সে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। জীবনের এই ঠুনকো বাস্তবতার কথা উল্লেখ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন। এই আকস্মিক মৃত্যুর ধাক্কা কোনোভাবেই সামলে উঠতে পারছেন না মাহি। রবিবার বিকেল ৫টা ৫৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে নিজের চরম আতঙ্ক ও অসহায়ত্বের কথা প্রকাশ করেন তিনি। মাহি লেখেন তার শুধু মনে হচ্ছে তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। এমনকি তার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মারা যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে কখনো দেখেননি জানিয়ে এই অভিনেত্রী লেখেন তার রীতিমতো দম বন্ধ লাগছে।মাহির এই পোস্টে চিত্রনায়ক কাজী মারুফও মন্তব্য করেছেন। মারুফ লিখেছেন যে জীবন আসলে খুবই ছোট এবং এটাই পৃথিবীর একমাত্র ধ্রুব সত্য। তিনি আরও উল্লেখ করেন যে মাহি সম্প্রতি দুটি মৃত্যুর খবর শুনেছেন যার মধ্যে একটি ছিল অত্যন্ত আকস্মিক। ভক্তরা মাহির কমেন্ট বক্সে প্রার্থনা করে লিখেছেন যে মানুষ মৃত্যুকে ভুলে থাকলেও মৃত্যু কোনোভাবেই মানুষকে ভুলে যায় না। শোকের এই কঠিন সময়ে মাহির মানসিক সুস্থতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন
৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি Read more

একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান
হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান

দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির
ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জহির রায়হান বলেছেন, নতুন ধারার রাজনৈতিক চিন্তাভাবনায় ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন