ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে একটি আর্তনাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন তিনি।ভ্যাটিকান নিউজের জানায়, সমবেত জনতাকে পোপ লিও আহ্বান জানান যেন তারা যুদ্ধের অবসান এবং শান্তির পথ উন্মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তরিক সংলাপ এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল এই শান্তির পথ তৈরি হতে পারে।মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তের সংঘাত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপ। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, এই সংঘাতগুলোতে অসংখ্য নিরপরাধ মানুষ যে অসহনীয় যন্ত্রণার শিকার হচ্ছেন, তার সামনে চুপ থাকা কোনোভাবেই সম্ভব নয়। পোপের এই আহ্বান মূলত বিশ্ববিবেকের প্রতি এক জোরালো তাগিদ, যাতে অবিলম্বে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ করে মানবিক মর্যাদা পুনরুদ্ধারে সবাই সচেষ্ট হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে বাড়তি সতর্কতা
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে বাড়তি সতর্কতা

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা Read more

গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের Read more

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক Read more

‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’
‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন