আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমা নিয়ে প্রশংসায় ভাসালেন সহঅভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি নিজেও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।আজ বিকেলে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সি‌টি শ‌পিং মল শাখায় সিনেমাটি দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চঞ্চল চৌধুরী।তিনি বলেন, ‘দম’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নি‌শো। তাঁকে নি‌য়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘“দম”-এর গল্পটা নি‌য়ে য‌দি বলিি, এটা নি‌শোর গল্প। নিশোর অভিনয় নিয়ে যদি বলি বা প্রস্তুতি ‌অথবাক ও যেটা করেছে, সেটা আউটস্ট্যান্ডিং।’নিজের চরিত্র প্রসঙ্গে চঞ্চল জানান, প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি প্রয়োজন হয়, এবং এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। তার ভাষায়, ‘দম’ শুধু একটি গল্প নয় এটি বেঁচে থাকার, অনুপ্রেরণা পাওয়ার এবং সামনে এগিয়ে যাওয়ার গল্প। জীবনের বাস্তবতা, কষ্ট, ভালোবাসা ও আনন্দ সবকিছুই এতে ফুটে উঠেছে।এ সময় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, মুক্তির পর থেকেই সিনেমাটির শো বাড়ানো হয়েছে এবং বেশিরভাগ শো-ই হাউসফুল যাচ্ছে। সামনে আরও শো বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বর্তমানে ‘দম’ কেবল মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটি দেশের সিঙ্গেল স্ক্রিন হলগুলোতেও মুক্তি পাবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ Read more

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার
শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন