ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দর্শক উপস্থিতিতে এগিয়ে থাকলেও আয়ের হিসেবে কিছুটা পিছিয়ে রয়েছে। শাকিব খানের এই সিনেমাটি প্রথম দিনেই বেশিরভাগ শো হাউজফুল গেছে। তবে প্রত্যাশিত আয় তুলতে পারেনি বলে জানা গেছে। বিএমআরের দেওয়া তথ্যমতে, দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালোই সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘প্রিন্স’।প্রাপ্ত তথ্যমতে, ঈদের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ৩১টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ২৬টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং একটি শো প্রায় পূর্ণ ছিল।দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ ১৯ হাজার টাকা। দর্শক উপস্থিতি ভালো থাকলেও মাল্টিপ্লেক্সে না চলায় আয়ের অঙ্ক প্রত্যাশার তুলনায় কম বলে ধারণা করা হচ্ছে।শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয় বরং মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা ছক ভেঙে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় নিয়েছেন।বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজের মতো শক্তিমান অভিনেতারা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার Read more

নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার
নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার Read more

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম Read more

এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের সমপর্যায়ভুক্ত করতে এবং এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন Read more

কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!
কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!

নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে মোবাইল ফোন উদ্ধার করেছেন সামিউল ইসলাম সামি নামে এক যুবক। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (১০ Read more

অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন