নেত্রকোনার মদনে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার(২২ মার্চ) উপজেলার মাঘান ইউনিয়নে পদারকোণার নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন নামে ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্ত মিয়ার (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মঞ্জু মিয়া গুরুতর আহত হন এবং পরে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নেওয়ার পথে মৃত্যু হয়।মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেন লাঠি দিয়ে তার বাবার ওপর আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা

বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তালিকা প্রকাশ Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান
ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান

তেহরানে ইসরায়েলের একটি হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহত হয়েছিলেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠক চলাকালে গত ১৫ Read more

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!
‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট পাঁচজন বাংলাদেশি হজযাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন