ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানিয়েছেন, তাদের মজুত থাকা সব তেল ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের তেল খাতের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ট্রাম্প প্রশাসন ইরানি অপরিশোধিত তেল বিক্রির পথ পুরোপুরি বন্ধ করে দেয়। তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াতে ট্রাম্প প্রশাসন সাগরে ভাসমান ট্যাঙ্কারে থাকা ইরানি তেল বিক্রির জন্য একটি অস্থায়ী লাইসেন্স দেওয়ার ঘোষণা দেয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুক্রবার (২০ মার্চ) জানান, বর্তমানে সাগরে আটকে থাকা প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে ছেড়ে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্রুত সরবরাহ নিশ্চিত করতে চায়। মার্কিন প্রশাসনের এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উপহাস করে লিখেন, সাগরে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন? দুঃখিত—আমাদের সব তেল বিক্রি হয়ে গেছে।গালিবাফের এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে তেহরান ওয়াশিংটনের এই অস্থায়ী ছাড়কে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং তারা বিকল্প উপায়ে তাদের জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মার্কিন এই পদক্ষেপের লক্ষ্য ছিল বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো, কিন্তু ইরানের সরাসরি প্রত্যাখ্যানে সেই পরিকল্পনা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান
সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ Read more

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ Read more

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

দেশের পট পরিবর্তনের পর বিচার বিভাগে সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন