‎লালমনিরহাট জেলা শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আহত হয়েছেন অটো রিক্সায় থাকা ৮ যাত্রী । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‎‎রবিবার (২২ মার্চ) সকালে জেলা শহরের ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী তিশা পরিবহন একটি বাসের সাথে বিপরীতমুখী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ ও বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।‎‎হাসপাতালের ​কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের রংপুরে স্থানান্তর করা হয়েছে।‎​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অটোটি থানায় জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।‎‎এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার সমান Read more

লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার
সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

বিশ্বের মানুষের নজর এখন গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দিকে। ঐতিহাসিক এ মিশনে বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী, শিল্পী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন