রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। শনিবার (২১ মার্চ) ক্রেমলিন এ কথা জানিয়েছেন। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইরানি সূত্র জানায়, ১৯৭৯ সালের বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের ক্ষমতাচ্যুতির পর থেকে ইরানের সবচেয়ে বড় এই সংকটে তারা মস্কোর কাছ থেকে তেমন কোনো প্রকৃত সাহায্য পায়নি।ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ইরানি নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।ক্রেমলিন জানায়, ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের জন্য কঠিন সময়টা সাহসের সঙ্গে পার করার শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেছেন, এই সময়েও মস্কো তেহরানের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য সহযোগী থাকবে।রাশিয়া আরো বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পুরো মধ্যপ্রাচ্য বড় সংকটে পড়েছে এবং এতে বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে।তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে একটি নিষ্ঠুর কাজ বলে উল্লেখ করেছে।পলিটিকো জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে একটি পারস্পরিক লেনদেনের প্রস্তাব দিয়েছিল। যদি ওয়াশিংটন রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইউক্রেনকে সরবরাহ করা বন্ধ করে দেয়, তবে ক্রেমলিন ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।তবে ক্রেমলিন এই প্রতিবেদনটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

রাজধানীর ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য
কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য

দক্ষিণ ভারতের কর্ণাটকের এক গুহায় ছোট দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতে থাকা একজন রুশ নারীর গল্পকে একত্রে জোড়ার চেষ্টা করছে Read more

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন