ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ‘সামরিক অভিযান’ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার কথা বিবেচনা করছি, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’তবে একই সময়ে তার প্রশাসন অঞ্চলটিতে অতিরিক্ত ২ হাজার ৫০০ মেরিন মোতায়েন করছে এবং যুদ্ধ ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে আরও ২০০ বিলিয়ন ডলার চেয়েছে, যা তার বক্তব্যের সঙ্গে কিছুটা বৈপরীত্য তৈরি করেছে।এর মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাহাজে তোলা ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলেরও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।প্রেসিডেন্টের বার্তার পরপরই হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, পেন্টাগনের হিসাব অনুযায়ী এই মিশন শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আগামীকাল শনিবার অভিযানের তৃতীয় সপ্তাহ পূর্ণ হবে। ইরান সরকারকে পঙ্গু করে দিতে মার্কিন সশস্ত্র বাহিনী চমৎকার কাজ করছে।’গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজ থেকে অভিযানের একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হলো।ট্রাম্পের কণ্ঠে যুদ্ধ শেষের সুর শোনা গেলেও মাঠের চিত্র ভিন্ন। পারস্য নববর্ষ ‘নওরোজ’-এর প্রথম দিনেই তেহরান ও এর আশপাশে মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গিলান প্রদেশের দাস্তাক গ্রামে শেল হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ।ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বার্তায় মার্কিন-ইসরায়েলি এই যুদ্ধকে একটি ‘ভয়াবহ ভুল গণনা’ বলে অভিহিত করেছেন। নওরোজ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি ইরানি জনগণের ধৈর্য ও সাহসিকতার প্রশংসা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটভাটা মালিকের বাড়ির গেটে বোমা ও চিরকুট উদ্ধার
ইটভাটা মালিকের বাড়ির গেটে বোমা ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা মালিক আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে Read more

ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা
ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন নদীর পানি বাড়ছে। ফলে ফেনীসহ দেশের ছয় Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন