রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।​নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার চেয়ারম্যান গলির একটি ভাড়া বাসায় থাকত রাব্বি। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।​নিহতের পরিচিত বড় ভাই কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ সংলগ্ন একটি গলিতে আড্ডা দিচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন কিশোর তাদের ঘিরে ফেলে। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।​গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর Read more

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ Read more

১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে

২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন