পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।নিহত ফজলু হোসেন বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত মান্নানের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বড়শিলা-নলভাঙ্গা সড়কের পাশের একটি ধানক্ষেতে এক মধ্যবয়সী ব্যক্তির জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ফজলু হোসেনের বলে শনাক্ত করেন।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) Read more

চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান

ভোলার চরফ্যাশন উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। মার্চের শুরু থেকে Read more

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরল বাংলাদেশ দল। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা এখনো ধরে রেখেছে Read more

দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে
দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে

দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে Read more

ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন