মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি-এর মান আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শুক্রবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছে ৯৩.৪৯।লেনদেন শুরুর সময় প্রতি ডলারের দাম ছিল ৯২.৯২ রুপি। তবে অল্প সময়ের মধ্যেই তা ৯৩ রুপি ছাড়িয়ে আরও পড়ে গিয়ে নতুন রেকর্ড গড়ে। এর আগে গত বুধবার রুপি ৯২.৮৯-এ নেমেছিল, যা ছিল আগের সর্বনিম্ন রেকর্ড।বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে রুপির ওপর চাপ বাড়ছে।বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-সংক্রান্ত উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতা মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম আরও বাড়লে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে।আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেল-এর ফিউচার দামও ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল দাম ১০৯ ডলারের ওপরে অবস্থান করছে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ তৈরি করছে।অর্থনীতিবিদদের মতে, ডলার সূচক শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এর ফলে উদীয়মান অর্থনীতিগুলোর মুদ্রা দুর্বল হয়ে পড়ছে।বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আমদানি ব্যয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ আরও বাড়তে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর Read more

ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭
ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার Read more

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: আসিফ মাহমুদ
ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: আসিফ মাহমুদ

ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন