মাদারীপুরের কালকিনিতে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত ওই গৃহবধূ ফুলেননেসা-(৪৮) পূর্ব জায়গীর গ্রামের আলমগীর বেপারীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকেই আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। এবং চারিদিকে অন্ধকারাছন্ন পরিবেশ বিরাজ করে। ঝড়বৃষ্টিকে উপেক্ষা করেই ওই গৃহবধূ বিকালে তার নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় একটি বজ্রপাতের আঘাতে ওই গৃহবধূ আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান পলাশ খান বলেন, ফুলেননেসা বৃষ্টির মধ্যে বাহিরে বের হওয়ায় বজ্রপাতে মারা গেছে।এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বলেন, ফুলেননেসা বজ্রপাতে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন