বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা জানায়।ইসরায়েলে এবং বিশ্বজুড়ে বসবাসরত সব মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া পোস্টে একটি কার্ডও প্রকাশ করা হয়। তাতে ইংরেজি ও আরবিতে ঈদ মোবারক লেখা হয়েছে। ফেসবুকে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে মন্ত্রণালয় লিখেছে, ‘আমাদের ইসরায়েলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মোবারক।’পোস্টে আরও বলা হয়, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরও উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’ইসরায়েল সরকারের এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে তারা ঈদের মাধ্যমে শান্তি ও আনন্দের প্রত্যাশা ব্যক্ত করেছে। এ ধরনের বার্তা প্রতি বছর রমজান ও ঈদের সময় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়।তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে এই শুভেচ্ছা বার্তা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) Read more

তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ Read more

লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে

ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন 'মোয়ানা' (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে পৌছেছেন। কাতারে হামলার ঘটনায় ইসরাইল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন