দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার চন্ডিপুর গ্যাসপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান বিরামপুর উপজেলার কলেজবাজার (শিমুলতলী) গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হাবিবুর রহমান বিরামপুর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমান মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।তিনি আরও জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎পিরোজপুরে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
‎পিরোজপুরে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি Read more

সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রয়েছে এনসিএল টি-টোয়েন্টিও। চলুন এক নজরে দেখে Read more

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার
চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) Read more

ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

মোসাদ্দেককে ‘সরি’ বললেন প্রধান নির্বাচক
মোসাদ্দেককে ‘সরি’ বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন