ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরশুদিন ইরানের গ্যাস ফিল্ডে একক সিদ্ধান্তে তারা হামলা চালিয়েছেন বলেও জানান নেতানিয়াহু।এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এ দখলদার। কিন্তু এটি কাজে দেবে না।নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরানের শাসকগোষ্ঠী হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।”এছাড়া যুক্তরাষ্ট্রকে ইসরায়েল এ যুদ্ধে টেনে আনেনি বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্পই তাকে এক বছর আগে বলেছিলেন ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি Read more

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব Read more

টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল
৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

দাবি আদায়ে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির Read more

আবারও ফেনী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত
আবারও ফেনী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন