মালয়েশিয়ায় শনিবার ঈদুল ফিতর পালিত হবে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সাইয়েদ দানিয়াল আহমদ বলেন, দেশজুড়ে ২৯ স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও তা দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।টেলিভিশন ভাষণে তিনি বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার, ২১ মার্চ।মালয়েশির মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ঘোষণা করেছিলেন, যদি হরি রায়া শনিবারে পড়ে, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।এছাড়া হরি রায়া উপলক্ষে সারা দেশে টোল ফিতে ৫০% ছাড় ঘোষণা করেছেন তিনি। এই ছাড় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়া উপলক্ষে যাতায়াতের ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক
মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার

যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট Read more

নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির
নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির

নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত Read more

ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ
ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ

চট্টগ্রামের বুক চিরে দাঁড়িয়ে থাকা দেওয়ানহাট ওভারব্রিজ–যা একসময় নগরীর গর্ব, আজ তা পরিণত হয়েছে নগরবাসীর অস্বস্তি ও ভয়ভীতির প্রতীকে। ষাটের Read more

ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা  কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন