মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।গত ১৬ জুন কুয়ালালামপুরের জালান ইপোহ ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে আটক হন মূলহোতা পাকিস্তানি নাগরিক। অভিযানের সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তার কাছ থেকে ১৩টি ভুয়া স্টিকার, একটি কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়। জব্দকৃত স্টিকারগুলোর মধ্যে ছয়টি ছিল বাংলাদেশের পাসপোর্টের, বাকি স্টিকারগুলো ছিল ভারত, আমেরিকা, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নামে।চক্রটি প্রতিটি ভুয়া স্টিকার ১০০ থেকে ১২০ রিঙ্গিতে বিক্রি করত। এ ঘটনায় আরও তিনজন স্থানীয় নাগরিক—একজন পুরুষ ও দুই নারী—আটক হন।এছাড়া মালুরি ও পেতালিং জায়া এলাকায় পৃথক অভিযানে আরও তিনজন স্থানীয় নাগরিক আটক হন, যাদের মধ্যে দুইজন সরকারি কর্মকর্তা। অভিযানে ১০১টি পাসপোর্ট, মোবাইল ফোন ও একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।তদন্তে জানা যায়, এই চক্রটি বিদেশিদের জন্য ভুয়া ইপিএলকেস (EPKLKS) ভিজিট পাস তৈরি করত এবং প্রতিটি পাসের জন্য ১১ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত। তবে এসব পাসের তথ্য ইমিগ্রেশন সিস্টেমে পাওয়া যায়নি।দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন ও মানবপাচারবিরোধী আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী Read more

ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক
ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে অবস্থিত চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে ইউপি’র ৩টি গ্রাম থেকে Read more

নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন