রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি চকরাজাপুর চরের বাসিন্দা সায়েম শিকদারের একমাত্র মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সকালে কলেজ শেষে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন সাদিয়া। পথে পদ্মা নদীর শিমুলতলা ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে ১৮ মার্চ তাকে বাড়িতে নিয়ে আসা হয়।কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।নিহতের পিতা সায়েম শিকদার জানান, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দেওয়া হলেও হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে আর বাঁচানো যায়নি।এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এরই মধ্যে দুপুরে পারিবারিক কবরস্থানে সাদিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ
পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবার পানি থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজের Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।শুক্রবার Read more

বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে Read more

লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন